বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
Headline :
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতি এবং দেশ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিরোধে ফেঞ্চুগঞ্জে ‘প্রতিবাদ সভা’ অনুষ্ঠিত দুই থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, আতঙ্কে লৌহজংবাসী তারাকান্দায় ফিশারীতে বিষপ্রয়োগ ও দুর্ধর্ষ লুটপাট, আহত ১: মামলা প্রত্যাহারের দাবিতে তাণ্ডব ডেমরায় নিষিদ্ধ লীগ নেতাদের সঙ্গে বিএনপি নেতার গোপন বৈঠক: চাঁদাবাজি ও অপরাধের সাম্রাজ্য প্রশাসনের নীরবতায় ফের চালু লাইসেন্সবিহীন তামান্না ডেন্টাল কেয়ার বিএনপি নেতা জয়নাল আবেদীনের বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর ও হ’ত্যার হুমকির অভিযোগ: অবিলম্বে গ্রেপ্তারের দাবি আওয়ামী চক্র পুনর্বাসনের চেষ্টা আইসিটি বিভাগে- দেখার কেউ নেই একের পর এক অভিযোগ, আলোচনায় জৈনসার ইউনিয়নের জামায়াত নেতা মাওলানা মনির শেখ গণপূর্তে আব্দুর রউফের বিরুদ্ধে ফ্ল্যাট-অ্যাপার্টমেন্ট বিক্রিতে সম্পৃক্ততার অভিযোগ, তদন্ত চেয়ে দুদকে আবেদন ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: মধ্যপ্রাচ্যের ১১ দেশে মার্কিন সতর্কতা জারি

৩৫ বছর বয়সে না ফেরার দেশে অভিনেত্রী অনন্যা রাজ

Reporter Name / ৪৬ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজ আর নেই। মাত্র ৩৫ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই শিল্পী। তিনি ‘থাগ্গেদে লে’, ‘৭ আওয়ার্স টু গো’, ‘ঘোস্ট’ এবং ‘দ্য ফাইনাল এক্সিট’-এর মতো বেশ কিছু সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন। খবর বলিউড হাঙ্গামার।

অনন্যার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৫ জুলাই ভোরে ঘুমের মধ্যেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুর প্রায় এক মাস পর গত রোববার তাঁর পরিবারের সদস্যরা অনন্যার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন। বিবৃতিতে পরিবারের সদস্যরা লিখেছেন, ‘অত্যন্ত কষ্টের সঙ্গে জানাচ্ছি, ১৫ জুলাই ভোরে অনন্যা মারা গেছে। ঘুমের মধ্যেই শান্তিপূর্ণভাবে তার মৃত্যু হয়। এক বছরেরও বেশি সময় ধরে সে শারীরিক ও মানসিক অস্বস্তির মধ্য দিয়ে যাচ্ছিল। সেসব কাটিয়ে ওঠার জন্য একজন যোদ্ধার মতো লড়াই করেছে সে।’

অভিনয় জীবনে অনন্যা রাজ শুধু সিনেমাতেই সীমাবদ্ধ ছিলেন না। বিভিন্ন সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানের মিউজিক ভিডিওতেও তাঁকে নিয়মিত দেখা গেছে। টি-সিরিজ, জি মিউজিক ও টাইমস মিউজিকের মতো বড় প্রতিষ্ঠানের বেশ কিছু মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। তাঁর অকাল প্রয়াণে বিনোদন অঙ্গনের সহকর্মী ও অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘তোমার অনুপস্থিতি আমরা গভীরভাবে অনুভব করব। সবাইকে অনুরোধ করছি, তাঁর আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন। এই কঠিন সময়ে আমরা গোপনীয়তা ও নীরবতা বজায় রাখতে চাই।’ মৃত্যুর কারণ সম্পর্কে পরিবার বিস্তারিত কিছু জানায়নি। শুধু জানিয়েছে, মৃত্যুর আগে এক বছরের বেশি সময় ধরে তিনি শারীরিক ও মানসিক অস্বস্তির সঙ্গে লড়াই করছিলেন। পরিবারের পক্ষ থেকে এই শোকের সময়ে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category