বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
Headline :
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতি এবং দেশ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিরোধে ফেঞ্চুগঞ্জে ‘প্রতিবাদ সভা’ অনুষ্ঠিত দুই থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, আতঙ্কে লৌহজংবাসী তারাকান্দায় ফিশারীতে বিষপ্রয়োগ ও দুর্ধর্ষ লুটপাট, আহত ১: মামলা প্রত্যাহারের দাবিতে তাণ্ডব ডেমরায় নিষিদ্ধ লীগ নেতাদের সঙ্গে বিএনপি নেতার গোপন বৈঠক: চাঁদাবাজি ও অপরাধের সাম্রাজ্য প্রশাসনের নীরবতায় ফের চালু লাইসেন্সবিহীন তামান্না ডেন্টাল কেয়ার বিএনপি নেতা জয়নাল আবেদীনের বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর ও হ’ত্যার হুমকির অভিযোগ: অবিলম্বে গ্রেপ্তারের দাবি আওয়ামী চক্র পুনর্বাসনের চেষ্টা আইসিটি বিভাগে- দেখার কেউ নেই একের পর এক অভিযোগ, আলোচনায় জৈনসার ইউনিয়নের জামায়াত নেতা মাওলানা মনির শেখ গণপূর্তে আব্দুর রউফের বিরুদ্ধে ফ্ল্যাট-অ্যাপার্টমেন্ট বিক্রিতে সম্পৃক্ততার অভিযোগ, তদন্ত চেয়ে দুদকে আবেদন ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: মধ্যপ্রাচ্যের ১১ দেশে মার্কিন সতর্কতা জারি

৬ মাসে নতজানু পররাষ্ট্রনীতির অবসান হয়েছে: মাহদী আমিন

Reporter Name / ৩৬ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন বলেছেন, বিএনপি সরকারের গত ছয় মাসে নতজানু পররাষ্ট্রনীতির অবসান হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি জানান, এখন থেকে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি অনুসরণ করা হচ্ছে এবং সমতা ও ন্যায্যতার ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা হবে। দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপের সুযোগ এখন আর নেই বলে তিনি উল্লেখ করেন।

মাহদী আমিন আরও বলেন, ১৬ বছরের ফ্যাসিবাদ-পরবর্তী ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার কাজ চলছে। দায়িত্ব গ্রহণের পর থেকে সরকার জনগণের বাকস্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত ছয় মাসে সরকারের প্রতি জনগণের অভূতপূর্ব সমর্থন লক্ষ্য করা গেছে। ভোটের কালি শুকানোর আগেই নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন শুরু হয়েছে এবং প্রতিটি অঙ্গীকার পূরণে সরকার বদ্ধপরিকর।

বিনিয়োগ প্রসঙ্গে তিনি জানান, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে বিনিয়োগবান্ধব নীতিমালা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক হয়রানিমুক্ত পুলিশ ও প্রশাসন গড়ে তোলা হয়েছে। এছাড়া যোগাযোগ ব্যবস্থায় আধুনিকায়ন আনতে ২০০টি ইলেকট্রনিক বাস আমদানি করা হচ্ছে। পাশাপাশি অর্থনীতিতে সংস্কার এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল প্রণয়নের কাজও অনেকটা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে তিনি অবহিত করেন।

পরিশেষে, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও সংস্কারের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই প্রতিবেদনের সকল তথ্য ও বিষয়বস্তুর ওপর সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category