বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
Headline :
তিন লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে নবাবগঞ্জে দিনব্যাপী চক্ষু শিবির অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতি এবং দেশ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিরোধে ফেঞ্চুগঞ্জে ‘প্রতিবাদ সভা’ অনুষ্ঠিত দুই থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, আতঙ্কে লৌহজংবাসী তারাকান্দায় ফিশারীতে বিষপ্রয়োগ ও দুর্ধর্ষ লুটপাট, আহত ১: মামলা প্রত্যাহারের দাবিতে তাণ্ডব ডেমরায় নিষিদ্ধ লীগ নেতাদের সঙ্গে বিএনপি নেতার গোপন বৈঠক: চাঁদাবাজি ও অপরাধের সাম্রাজ্য প্রশাসনের নীরবতায় ফের চালু লাইসেন্সবিহীন তামান্না ডেন্টাল কেয়ার বিএনপি নেতা জয়নাল আবেদীনের বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর ও হ’ত্যার হুমকির অভিযোগ: অবিলম্বে গ্রেপ্তারের দাবি আওয়ামী চক্র পুনর্বাসনের চেষ্টা আইসিটি বিভাগে- দেখার কেউ নেই একের পর এক অভিযোগ, আলোচনায় জৈনসার ইউনিয়নের জামায়াত নেতা মাওলানা মনির শেখ গণপূর্তে আব্দুর রউফের বিরুদ্ধে ফ্ল্যাট-অ্যাপার্টমেন্ট বিক্রিতে সম্পৃক্ততার অভিযোগ, তদন্ত চেয়ে দুদকে আবেদন

তিন লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে নবাবগঞ্জে দিনব্যাপী চক্ষু শিবির

বিশেষ প্রতিনিধি; / ১৩ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

 

স্টাফ রিপোর্টার:
তিনটি লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগ ও স্থানীয় তিন প্রতিষ্ঠানের সহযোগিতায় ঢাকার নবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দিনব্যাপী এ আয়োজনে প্রায় ৭০০ রোগী চোখ পরীক্ষার সুযোগ পান।

আয়োজক ছিল লায়ন্স ক্লাব অব ঢাকা বনানী মডেল টাউন, ঢাকা এরিস্টক্যাট ও ঢাকা উত্তরা ওয়েস্ট। সহযোগিতায় ছিল নবাবগঞ্জ সোসাইটি, নবাবগঞ্জ প্রেসক্লাব এবং কলাকোপা ইউনিয়ন পরিষদ।

প্রাক্তন জেলা গভর্নর লায়ন মোঃ লুতফর রহমান নাদিম এমজেএফের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত শিবিরে চোখ পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়। আয়োজকেরা জানান, পরীক্ষায় শতাধিক রোগীর চোখে ছানি শনাক্ত হয়েছে। তাঁদের লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশন করা হবে।

ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বিচারপতি মোঃ সেলিম ও গ্যাট ভাইস এরিয়া লিডার বেনজীর আহম্মেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ৩১৫বি১-এর জেলা গভর্নর খন্দকার মাজহারুল আনোয়ার শাজাহান, প্রথম ভাইস জেলা গভর্নর রফিকুল বারী, জেলা ৩১৫এ১-এর প্রথম ভাইস জেলা গভর্নর ড. খন্দকার আবুল হোসেন, পিডিজি হেলেন আক্তার নাসরিন, ডা. খন্দকার আবুল বাসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসিন খন্দকার, পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এবং লায়ন ও লিও নেতৃবৃন্দ।

মানবসেবার এ আয়োজনে আন্তরিক সহযোগিতার জন্য লায়ন্স ইন্টারন্যাশনালের পক্ষ থেকে এলাকাবাসী ও সহযোগী প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category